কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যা করলো সৎ পিতা

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে হত্যা করেছে সৎ পিতা অপূর্ব। ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় শুক্রবার ভোরে শিশুটির সৎ পিতাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে মাদক ব্যবসায়ী অপূর্বকে বিয়ে করেন তার মা রাজিয়া।
দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া বলেন, তিন মাস বয়সী ছেলে শিশুটি তার মায়ের পাশে বিছানায় ঘুমিয়ে ছিল। শুক্রবার ভোরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বলতে থাকেন ‘বাচ্চার কান্না থামা, না হইলে মাইরালামু’। কিন্তু বাচ্চার কান্না থামছিল না।

তিনি বলেন, পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। এ সময় শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অপূর্বকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন