কালিয়ায় বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমণ

কালিয়ায় বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমণ

ফন্ট সাইজ:

বোরো ধানের পেনিকেল ব্লাইট আক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। কালিয়া উপজেলার বিভিন্ন ব্লকে এই রোগের আক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার চৌদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা কিছু কিছু ব্লকে এ আক্রমণ হয়েছে। কিছুদিন আগে ঝড়ের কবলে বোরো ধানের বিএলবি বড় আক্রমণ থেকে কৃষক কেটে উঠতে না উঠতেই পেনিকেল ব্লাইটের আক্রমণ দেখা দিয়েছে। ছোট কালিয়া বড় কালিয়া বাগডাঙ্গা বিল সালামাবাদ ইউনিয়নসহ কিছু কিছু ব্লকে পেনিকেল ব্লাইট দেখা যাচ্ছে ।
কৃষকরা রোগের আক্রমণ থেকে ফসল রক্ষায় দৌড়াচ্ছে কৃষি কর্মকর্তাদের নিকট। কিন্তু কৃষি কর্মকর্তাদের সাক্ষাৎ মিলছে না বলে জানান কেউ কেউ। বাধ্য হয়ে কৃষকেরা দোকানদারদের পরামর্শ নিয়ে রোগ প্রতিরোধে যে ওষুধ দিচ্ছে তাই তারা ধান ক্ষেতে প্রয়োগ করছে।
এ ব্যাপারে নড়াইল কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন কালিয়া উপজেলা এ পর্যন্ত ১০ হেক্টর জমিতে পেনিকেল ব্লাইট এ আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৮ হেক্টর জমিতে ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া অন্যান্য রোগে ফসল আক্রান্ত হলে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। কৃষি উপসহকারীদের সম্পর্কে বলেন, তারা মাঠে কাজ করছে। তাদের বসে থাকার কোনো সুযোগ নেই। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পেনিকেল ব্লাইট হয়েছে কিনা আমার জানা নেই। উপসহকারীরা আমাকে কিছু জানায়নি। পাটনা গ্রামের বোরো ধানচাষি সুব্রত ভৌমিক সালবরাত গ্রামের সমীর বিশ্বাস, উত্তম বিশ্বাস, রামনগর গ্রামের সুভাষ চাঁদপুর গ্রামের কৃষাণী কাজল খান জানান আমরা আমাদের ব্লকের উপসহকারী কে জানি না। তাদের চিনি না। আমাদের সঙ্গে তারা কখনো যোগাযোগও করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন