হরমুজ প্রণালী নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক আলোচনায় অংশ নিচ্ছে মালয়েশিয়া। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি বিশেষ অধিবেশনে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রমতে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, এই আমন্ত্রণ সরাসরি তাকেই দেয়া হয়েছে এবং এই অধিবেশনে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।
আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে নিউ স্ট্রেইটস টাইমস লিখেছে, "প্রেসিডেন্ট ম্যাক্রন আমার কাছে একটি বার্তা পাঠিয়েছেন এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য স্টার্মারকে সঙ্গে নিয়ে তিনি যে বিশেষ অধিবেশন আয়োজন করছেন, সেখানে মালয়েশিয়াকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের উপর অর্পণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
আজ দেশটির সাইবারজায়ার সুরাউ বোম্বায় জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি এসব কথা জনিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এর উদ্ধৃতি দিয়ে ট্রেইটস টাইমস জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতিতে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে ১৭ এপ্রিল একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে একটি বহুজাতিক প্রতিরক্ষামূলক বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে এই বাহিনী কেবল যুদ্ধ সম্পূর্ণ শেষ হওয়ার পরেই মোতায়েন করা হবে বলে কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন।
হরমুজ প্রণালী নিয়ে ম্যাক্রন–স্টারমার আলোচনায় যোগ দিচ্ছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
১ মাস আগে
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৪ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
