দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বর্তমানে কোনো ঘাটতির আশঙ্কা নেই। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিকল্প উৎস প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে, যা জাতীয় চাহিদা পূরণে সক্ষম। পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বৃদ্ধি করা হচ্ছে।
এর আগে গত ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের জন্য যথেষ্ট। তিনি জানান, বর্তমানে দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

Mohammad Abdul Motin

১ মাস আগে

মানুষ তেল পায়না মজুত বাড়ে কি ভাবে? যদি এতো তেল থাকে, পাম্পে এতো লম্বা লাইন কেনো। ঢাকা সিটি এভং চট্টগ্রাম সিটি ছাড়া হাইওয়েতে যে পাম্পগুলো আছে, বড় অক্ষরে লেখা আছে পেট্রোল ও অকটেন নেই।। পাম্পে তেল না দিলে মজুত বাড়তে।।

MD.NAZRUL

১ মাস আগে

FUEL PUMP A LINE KENO ?

সিরু

১ মাস আগে

জামাতি রাজাকারেরা যে ভাবে তেল চুরি করছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে তেলের যত স্টক থাকুক না কেন তেলের ক্রাইসিস কাটবে না

Emdadul

১ মাস আগে

Ta hole ⛽️ ekhane somossa keno....?
Na parle khomota chere din .🙏 please chatro jonota ke mathe nami e Maer bok Ar khali korben na .

মন্তব্য করুন