জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকবো: জামায়াত আমীর

জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকবো: জামায়াত আমীর

ফন্ট সাইজ:

বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমীর সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।
জামায়াত আমীর বলেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য।

জামায়াত আমীর আরও বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।

এ সময় সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে জানিয়ে তিনি বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে। আমরা জনগণের পাশে থাকবো।

Alam

১ মাস আগে

গর্জে উঠতে রাজি আছে। তবে সেটা যুদ্ধঅপরাধী, গনহত্যাকারী, মানবাধিকার লংঘনকারী, ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে মানুষ হত্যাকারী - এই সমস্তের বিরুদ্ধে। আর বাস্তবতা হইলো একমাত্র জামাতের মধ্যেই এই সবগুলাই আছে।

Biplob

১ মাস আগে

Go to parliament. Don't disturb People on the streets.

রুহেল

১ মাস আগে

ফ্যাসিস্ট হাসিনার ৭০ শতাংশ জনগণের সমর্থন ছিল তারপরও পালিয়ে যেতে হয়েছে। ইউনুসের আমলে আপনাদেরও ৭০ শতাংশ জনগণের সমর্থন ছিল, আসন পেয়েছেন ৬৭ টা। এবার কত শতাংশ জনগণের সমর্থন নিয়ে লাফাচ্ছেন? সত্যিকারের জনগন (৩০ শতাংশ) যেদিন রাস্তায় নামে সেদিন হাসিনাকে পালাতে হয়, আসন সংখ্যা হয়ে যায় ২১২। অতএব যা পেয়েছেন তা নিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করুন, প্রোপাগান্ডা, মিথ্যাচার বন্ধ করুন, জনগণকে পাঁচ বছর শান্তিতে থাকতে দিন, নইলে ৩০ শতাংশ জনগণ রাস্তায় নামলে কিন্তু পালাবার পথ পাবেন না।

Obak

১ মাস আগে

কোনদিন তো সামনে ছিলেন না , পেছনে থেকেই হিরো হতে চান. তা কি নিয়ে গর্জে উঠবে তোমাদের ক্ষমতায় নিয়ে আসতে ?

মো তৌহিদুল ইসলাম

১ মাস আগে

অযৌক্তিক আন্দোলন

Kazi Belal

১ মাস আগে

কেনো বাংলাদেশের মানুষ ভালো থাকলে কি আপনাদের মনে কষ্ট লাগে।

Tuheen

১ মাস আগে

Why people? Why not NCP. Let them go field and prove .

সেলিম

১ মাস আগে

বাংলাদেশের মধ্যে একটা দল জামাতে ইসলাম তারাই একমাত্র দলীয়করণের মধ্যে সেরা যখনই সুযোগ পায় নিজের দলের কর্মী সমর্থকদের নিয়োগ করে। এমনও উদাহরণ আছে তারা নিজের দলীয় ব্যক্তি ছাড়া কোরবানির মাংস পর্যন্ত বন্টন করে না এইটাই হচ্ছে তাদের আসল রুপ।

মন্তব্য করুন