সংরক্ষিত নারী নরসিংদী-গাজীপুর আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ ওমেন চেম্বার অব কমার্সের সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দানবীর বিশিষ্ট শিল্পপতি জনপ্রিয় সাবেক ছাত্রদল নেত্রী জান্নাতুল হক শাপলা। তিনি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল-এর সহধর্মিনী। দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জান্নাতুল হক শাপলা একজন উচ্চশিক্ষিত, সৎ সাহসী এবং ত্যাগী পরীক্ষিত জনপ্রিয় সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে পরিচিত। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। গত ১৭ বছর দলীয় নেতাকর্মীরা মামলা-হামলাসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, যারা তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করে মানবিক নেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে।
দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে এককভাবে সমর্থন জুগিয়েছেন তিনি। তিনি ধর্মীয় ক্ষেত্রেও মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত সহযোগিতা করে আসছেন। পুলিশি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অবস্থান করতে হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময় আত্মগোপনে থাকতে হয়েছে বলেও জানা গেছে।
রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা। শিল্প পরিবারে জন্ম নেয়া জান্নাতুল হক শাপলা নিজ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। নির্লোভ, নিরহংকার ও পরোপকারী সাদা মনের মানুষ হিসেবে এলাকায় বিরাট সুনাম রয়েছে। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে সর্ব মহলে স্বীকৃতি রয়েছে।
তিনি এমপি মনোনীত হলে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবেন।
গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রায়পুরা আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন এ নিবাচনে দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
ঢাকা-নরসিংদীসহ বিভিন্ন এলাকায় দলীয় আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন ও দৃঢ় অবস্থান তৈরি করায় একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনে নরসিংদী-গাজীপুর এমপি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি নারীদের স্বাবলম্বী করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ব্যক্তিগত তহবিল থেকে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
দলীয় মনোনয়ন সংগ্রহের পর থেকেই দলীয় নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে তাকে এমপি হিসেবে নিশ্চিত করার জন্য জোর দাবি করেছেন হাজার হাজার দলীয় নেতাকর্মীরা।
রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে জান্নাতুল হক শাপলা সংরক্ষিত নারী আসনের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতিমধ্যে আলোচনায় ওঠে এসেছেন।
জান্নাতুল হক শাপলা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করে আসছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পিতভাবে এলাকার ব্যাপক উন্নয়ন এবং মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। নরসিংদী ও রায়পুরাসহ দেশবাসীর সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি-দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ, ছিনতাই, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতি অনিয়ম সহ সব ধরনের নৈরাজ্যে বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করতে হবে। অন্যায় অবিচার করতে দেয়া হবে না।’
দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Faiz Ahmed
১ মাস আগেবুজলাম না এত লম্বা ইতিহাস কি শুধু তেলের জন্য নাকি অন্য কী!