ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোস্তাক আনোয়ার। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুজ্জামান মৃধা এবং ময়মনসিংহ জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদসহ প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ত্রিশালে নজরুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
