নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে এহসানুল হক খসরু, সহ-সভাপতি সম্পাদক আমিরুল ইসলাম হারুন এবং সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) ইমাম উদ্দিন আজাদ। এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হোসেন কামাল, জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু ছায়েদ। কোষাধ্যক্ষ পদে রয়েছেন বর্তমানের জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রনি চৌধুরী ইমন, কার্যনির্বাহী সদস্য হিসেবে নাজিম উদ্দিন মিলন, কামরুল হাসান কানন এবং নারী সদস্য হিসেবে নুসরাত রুমু।
