মেলা দেখাতে নিয়ে নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টা, পিতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

দিনাজপুরের হিলিতে মেলা দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ১৩ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হুদা নামের এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে হিলির খট্টামাধবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। সেইসঙ্গে তার মেয়েকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। নুরুল ওই এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, পহেলা বৈশাখের দিন নুরুল তার দুই মেয়েকে বাইসাইকেলে করে মেলা দেখার জন্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ছোট মেয়েকে সাইকেলের ওপর রেখে বড় মেয়েকে নিয়ে ভুট্টা ক্ষেতে যায়। এ সময় সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নুরুলকে মারধর করে বাড়ি পাঠিয়ে দেয়। পরবর্তীতে খবর পেয়ে তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পায় পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নুরুল পলাতক ছিল। পরবর্তীতে তার স্ত্রী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন