সিরাজগঞ্জের তাড়াশে একটি ধানক্ষেত থেকে রিপন হোসেন (৪৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় লাশের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। রিপন উল্লাপাড়া উপজেলার ঝিকরা কুণ্ডপাড়া গ্রামের মো. আহসান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে। তিনি আরও বলেন, মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ছাড়া হত্যার প্রকৃত কারণ বের করতে পুলিশ কাজ করেছে।
তাড়াশে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
