ঢাবিতে সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৫ এপ্রিল

ঢাবিতে সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৫ এপ্রিল

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৬ আগামী শনিবার (২৫শ এপ্রিল) টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এ পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা বসবে, যেখানে দেখা-সাক্ষাৎ, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুরোনো স্মৃতিচারণ করা হবে।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল এলামনাইকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে- এলামনাই ১৫০০ টাকা, স্পাউজ ১০০০ টাকা, এলামনাই সন্তান ১০০০ টাকা এবং ড্রাইভার ৫০০ টাকা।

অনলাইন নিবন্ধনের জন্য নির্ধারিত লিংক https://swaadu.org/all_fees.php ব্যবহার করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে মো. ওমর ফারুক এলিন (+৮৮০১৭০০৭৪৪৯০৯), খালিদ শাহীন (+৮৮০১৯১২২৪২৪৮৫) ও শেখ মাহবুবুর রহমান বাপ্পির (+৮৮০১৭১৬৫১১৫১২) সঙ্গে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া নিবন্ধন সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য মো. পারভেজের (০১৭১৮৯২৯২৯৭) সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে।

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান এবং সাধারণ সম্পাদক এসএম লাবলুর রহমান সংশ্লিষ্ট সবাইকে পুনর্মিলনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন