গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী।
হাম উপসর্গ নিয়ে রামেকে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
অনলাইন
১ মাস আগে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ০৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
