জ্বালানি সংকটে কারণে আগামী ১৯শে মে অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সোয়া কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে সিনিয়র আইনজীবী মাসদার হোসেনের সনদ স্থগিত করা হয়েছে। কেন তার সনদ স্থায়ী ভাবে বাতিল করা হবেনা তা আগামী ১৫ দিনের মধ্যে দর্শাতে বলা হয়েছে। বুধবার রাতে বার কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে উল্লেখ করা হয়, আজ ১৫ এপ্রিল ২০২৬ইং রোজ বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বার কাউন্সিলের এক জরুরী সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে ২০২৬ইং তারিখে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশংকা এবং সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে বিগত ০২ এপ্রিল ২০২৬ইং তারিখের কাউন্সিল সভার সিদ্ধান্তমতে আগামী ১৯মে ২০২৬ইং তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।
এদিকে, গত ১২ই এপ্রিল ২০২৬ইং তারিখের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন। উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিল আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিল নির্বাচন স্থগিত
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ১১ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
