নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের পূর্ব সুটিপাড়া জামতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পশ্চিম কুচিয়া মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে শিহাব হোসেন (১৬) ও ছোয়াদ হোসেন (৬)। এ ছাড়া, মো. হোসেন (১০) নামের এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ট্রাকের চাকায় ২ ভাইয়ের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
