দৈনিক মানবজমিন পত্রিকায় গত ২৯শে মার্চ টনক নড়েনি কর্তৃপক্ষের শিরোনামে খবর প্রকাশের পর ডুমুরিয়া উপজেলার চুকনগরের ঝুঁকিপূর্ণ সেতুতে টানানো হয়েছে সতর্কতামূলক দুইটি সাইন বোর্ড। এ ছাড়াও ভারী যানবাহন চলাচল রোধে সেতুর উপর ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে শুধুমাত্র প্রাইভেট ও মাইক্রোবাস চলার মতো রাস্তা খোলা রাখা হয়েছে। এ ছাড়াও নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ দারুল হুদা।
জানা যায়, ১৯৮৮ সালে ইউএসএইড-এর সহযোগিতায় আমেরিকান সরকারের অর্থায়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে মাত্র ৫ টন মালামাল বহন ক্ষমতাসম্পন্ন সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের প্রথম দিকে ব্যবহারে নিয়ম নীতি মানা হলেও পরবর্তীতে একই রাস্তায় শোলগাতিয়া ব্রিজ নির্মাণের পর থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল শুরু হয়। এদিকে খুলনার অন্যতম বাণিজ্যিক শহর চুকনগরের সঙ্গে যশোরের শিল্প নগরী নওয়াপাড়া ও বেনাপোল বন্দরের সংযোগ স্থাপন করে ভদ্রা নদীর এই ব্রিজ। তখন থেকে এই ব্রিজের উপর দিয়ে সার, সিমেন্ট, রড, বালি, চাল, ধান, ভোজ্য পণ্যবাহী ট্রাক, ডাম্প ট্রাক পিকআপসহ সকল ধরনের যানবাহন প্রতিদিন ৪০ থেকে ৫০ টন লোড নিয়ে যাতায়াত করছে। সেতুর তলদেশে ফাটল দেখা দিলেও বিষয়টি জানেন না বলেও জানান চালকরা। অথচ ২০১৮ সালে সেতুর মাঝখানে বিপদসীমার চিহ্ন দিয়ে সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
মানবজমিনে খবর প্রকাশ
ডুমুরিয়ার ঝুঁকিপূর্ণ সেতুতে সতর্কতা সাইন বোর্ড
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
