মবশ্বির-রাবেয়া ট্রাস্টের আয়োজনে হজযাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষ্যে মৌলভীবাজারে দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে প্রতি বছরের ন্যায় এবারো শহরের রুমেল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী হজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ যাত্রীদেরকে পবিত্র হজ পালনকালে প্রয়োজনীয় জিনিস উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। উপহার সামগ্রীর মধ্যে ছিল হজ নির্দেশিকা, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, মিছওয়াক ও কংকরের ব্যাগ। মবশ্বির-রাবেয়া ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে ও ট্রাস্টের অন্যতম পরিচালক এসএম উমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো. ফারুক আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মু. ইমাদ উদ-দীন, বিএনপি নেতা আলহাজ আয়াছ আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, প্রকৌশলী আবুল হোসেন খান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী সায়েম আহমদ, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক চৌধুরী বুলবুল, সমাজসেবক সৈয়দ মমসাদ আহমদ, সৈয়দ আজিজুল ইসলাম তোয়েল, মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, রুকন আহমদ চৌধুরী, আউয়াল চৌধুরী, সৈয়দ ইয়াছিন আরাফাত, সৈয়দ জাহিদ আলী, সৈয়দ তালহা আলী, সৈয়দ সামিন ইয়াসারসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ-ওমরাহ ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলাসহ পার্শ¦বর্তী হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হজযাত্রী অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলা থেকে এ বছর ৪৫৬ জন হজ পালনে সৌদিতে যাবেন।
মৌলভীবাজারে ফ্রি হজ প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
