রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। শিশুদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দ ভাগাভাগি এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতীক। দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৮ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
