রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের পাশে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পৌনে ৭টায় দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান এই কর্মকর্তা।
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৭ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
