যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে দ্রুতই যুদ্ধ শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ একদম শেষ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। মাঠের বাস্তবতা যাইহোক যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের বিজয়ী বলে দাবি করে আসছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা সমুদ্রপথে পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাদের দাবি, ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করার ৩৬ ঘণ্টার মধ্যেই তা সম্পূর্ণভাবে কার্যকর করা হয়েছে। এই তথ্য তারা সোমবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশ করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারীরা। সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসতে পারে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, সেটি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। মধ্যস্থতাকারীরা এটি অন্তত আরও দুই সপ্তাহ বাড়ানোর চেষ্টা করছেন, যাতে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন