ঢাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘নেতিবাচক’ মন্তব্যের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বুধবার বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল হোসাইন তপু এ রিট দায়ের করেন।
এর আগে গত ১১ই এপ্রিল পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘নেতিবাচক’ মন্তব্যে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করে, এ ধরনের মন্তব্য পুরো বাহিনীর পেশাগত মর্যাদা, আত্মসম্মান ও মনোবলকে মারাত্মকভাবে আঘাত করেছে।
এতে বলা হয়, গত ৬ই এপ্রিল ঢাকায় দায়িত্বরত একজন পুলিশ সদস্যের গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কিছু মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’- তার ঢালাও এ মন্তব্য অবমাননাকর।
শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। এতে বলা হয়, ৬ এপ্রিল ঢাকায় দায়িত্বরত একজন পুলিশ সদস্যের গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কিছু মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’- তার ঢালাও এ মন্তব্য অবমাননাকর। বিবৃতিতে উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম এবং তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে অনেক সময় পুলিশকে জরুরি ভিত্তিতে রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। এই বাস্তবতাকে বিবেচনা না করে জনসম্মুখে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। একজন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ সমীচীন নয়।
পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেটের ‘নেতিবাচক’ মন্তব্যের প্রেক্ষিতে রিট দায়ের
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৪ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Bulbul
১ মাস আগেআরিফুল সাহেব, কথাটি খারাপ কিছু বলে নাই। সঠিক কথায় বলেছে।