পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বুধবার সংসদ অধিবেশনে সাংসদ কুষ্টিয়া-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আফজাল হোসেনের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, পানি দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে ইটিপি স্থাপনে উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ দূষণকারী ইটভাটাসমূহের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান ইটভাটা মৌসুমে নভেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ সময় পর্যন্ত অবৈধভাবে পরিচালিত ১১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয়েছে এবং একটি ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, ১লা জানুয়ারি থেকে অদ্যাবধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৩২টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অধিকন্তু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে।

হারুন উর রশীদ
১ মাস আগেসারা দেশের মসজিদগুলোতে মাইকে আজান দেয়া হয়, ঠিক আছে। কিন্তু আওয়াজ নিয়ন্ত্রণে কোন তদারকি আছে কি না জানা যায়না! আরো সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাইক ব্যবহার করা হয়। কিন্তু শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে কোন তদারকি আছে কি না জানা যায়না!