বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিশেষ বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী আলবানিজ তার বাণীতে জানিয়েছেন, শতাব্দী ধরে বৈশাখের লালিত ঐতিহ্য বাঙালিদের একত্রিত করেছে। এই প্রাণবন্ত উৎসবের আনন্দময় নবায়নের চেতনায় সম্প্রদায়কে একসূত্রে বেঁধে রেখেছে। অনেকের কাছে এটি উপহার, শুভেচ্ছা ও বিশেষ খাবার বিনিময়ের এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর একটি সময়।
এটি আশা ও আত্ম-বিশ্লেষণেরও একটি মুহূর্ত, যখন মানুষ উপাসনালয়ে যান, প্রার্থনা করেন । আগামী বছরের জন্য আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি আরো বলেন, আপনি যেভাবেই এই বিশেষ দিনটি উদযাপন করুন না কেন বাঙালি ঐতিহ্য ও রীতিনীতির সৌন্দর্যের মাঝে এটি যেন ঐক্য ও সম্মিলিত আনন্দের একটি দিন হয়ে ওঠে। বৈশাখের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমাদের জাতির শক্তি - আমাদের বৈচিত্র্য। আমাদের সাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বহুসাংস্কৃতিক সাফল্যের কথা মনে করিয়ে দেয়। এক বছর থেকে আরেক বছরে পদার্পণের এই সময়ে, আশা, নবায়ন এবং আনন্দময় উদযাপনের এই সময়টি যেন আপনাদের অনুপ্রাণিত করে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়কে তাদের কঠোর পরিশ্রম, আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমের মাধ্যমে এই জাতির প্রতি অবদানের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
আলমগীর হোসেন রুহেল ( অস্ট্রেলিয়া ) সিডনি থেকে
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ২ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
