আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন