ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি মাদ্রাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. গোলাম রহিম (১৩)। সে হেমায়েতপুরের যাদুরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বর্তমানে ওই মাদ্রাসার আবাসিক কক্ষে থাকতো।
হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই মো. রাব্বি জানান, আমার ভাই সাভার হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে।
হেমায়েতপুরে দুই শিক্ষার্থীর মারামারি, একজনের মৃত্যু
মেডিকেল প্রতিবেদক
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ১১ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
