ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ সব দেশের জাহাজের জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটিই বলছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আরও বলা হয়, যেকোনো দেশের জাহাজের বিরুদ্ধে এ অবরোধ ‘নিরপেক্ষভাবে কার্যকর’ করা হচ্ছে।
অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে বলে জানায় সেন্টকম। আরও বলা হয়, একটি সাধারণ ডেস্ট্রয়ারে ৩০০-এর বেশি নৌসেনা থাকেন। এসব নৌসেনা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযান পরিচালনায় উচ্চ প্রশিক্ষিত।
ইরানের বন্দরে মার্কিন অবরোধ সব দেশের জন্য প্রযোজ্য: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
অনলাইন
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৮ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

লিমা
১ মাস আগেমধ্যপ্রাচ্যের জনগণ যত তাড়াতাড়ি বুঝতে সক্ষম হবে যে রাজতন্ত্র মানে শয়তান তন্ত্র ততই তাড়াতাড়ি বিশ্ব শান্ত হবে।পশ্চিমা রাও হটবে।