বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার সকালে এই শোভাযাত্রাটি করা হয়। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার উপস্থিতি ছিল এতে।
শোভাযাত্রার আগে একটি সমাবেশ হয়। সেখানে হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
পাশাপাশি বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার কথাও বলেন তারা।

MD HUSAIN AHMED
২ মাস আগেভুতেরা ও রাম নাম নিতে শুরু করেছে।