পহেলা বৈশাখে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান তিনি।
এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মধ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কার্ড পাওয়া কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো-১. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ২. ন্যায্যমূল্যে সেচ সুবিধা, ৩. সহজ শর্তে কৃষিঋণ, ৪. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, ৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা, ৬. মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, ৭. কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ, ৯. কৃষি বিমা সুবিধা এবং ১০. ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবেন কৃষকেরা।
পহেলা বৈশাখে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আ ন ম হাবিবুল্লাহ
২ মাস আগেবাংলাদেশের অর্থনীতি যে কয়টি বিষয়ের উপর নির্ভর করছে তার উল্লেখযোগ্য কৃষি।সম্পুর্ন জিয়ার অবদান।
কৃষি কার্ড আধুনিক কৃষির শুরু। আপনার অবদানও লেখা থাকবে শত/হাজার বছর জনাব তারেক রহমান।