২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় পীর হত্যা

২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী রাজীব দফাদারকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।’

এর আগে গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফেই পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Moshin afaz

২ মাস আগে

দ্রুত ও বিচার চাই।

আহসান ডলার

২ মাস আগে

পিটিয়ে হত্যা একটি জঘন্য অপরাধ, অবশ্যই গণপিটুনি বন্ধ করতে হবে। আন্তর্জাতিক বিশ্বে পিটিয়ে হত্যা একটি ক্ষমার অযোগ্য অপরাধ। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পিটিয়ে হত্যা বন্ধ করা সম্ভব।

A R Sarker

২ মাস আগে

20.000 লোকের বিরুদ্ধে মামলা হলে ভালো হতো মামলা টা হালকা হতো।

সিরু

২ মাস আগে

জঙ্গি রাজাকার ও জুলাই বাটপারদের এসব সন্ত্রাসী ও উদ্দেশ্য মূলক ধ্বংসাত্মক কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে হলে দেশে সংগঠিত প্রত্যেক অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।
৫ অগাস্টের পর থেকে দেশে যত অন্যায়, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার ৮৫ % এর সাথে জঙ্গি রাজাকার ও জুলাই বাটপারেরা জড়িত।

আনিস উল হক

২ মাস আগে

এরা কোন উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা এঁটে মববাজী করে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। দ্রুত বিচার আইনে এদের বিচার করে রাষ্ট্রের সর্বোচ্চ দণ্ডে তাদের দণ্ডিত করে তা কার্যকর করা হোক।

মন্তব্য করুন