বাংলা নববর্ষ ১৪৩৩–কে বরণ করে নিতে রাজধানীর রমনার বটমূলে প্রভাতে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ।
প্রভাতি এই অনুষ্ঠানের এবারের মূল ভাবনা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। এর পরপরই পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ ও ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’ গান দুটি।
ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী।
১৯৬৭ সাল থেকে রমনার এই বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট।
রমনার বটমূলে বর্ষবরণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
