হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যু হয়েছে। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭২৯ শিশু ভর্তি হয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৮২ শিশুর।
