কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবার কোনো মামলা করবে না। সোমবার সকালে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।
ফজলুর রহমান বলেন, ‘গতকাল রোববার বিকালে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। কিন্তু আমরা সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বয়স হয়েছে। এসব নিয়ে দৌড়ঝাঁপ করার সামর্থ্য আর নেই।’
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘তারা মামলা করবেন না—এমন কিছু শুনিনি। মামলার জন্য আজ তাদের থানায় আসার কথা ছিল।’
এর আগে গত শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফেই পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
কুষ্টিয়ায় পীর হত্যা
মামলা করবে না পরিবার, এখনো আটক হয়নি কেউ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬, ২ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আব্দুল জব্বার
২ মাস আগেমামলা না করার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। দেশে এধরণের অসংখ্য খুনী আর সন্ত্রাসীদের ধরতে কারো মামলা লাগেনা। সারাদেশে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে যাদেরকে রাষ্ট্রীয় ভাবে শায়েস্তা করা না গেলে একক কোন মামলার ফলাফল বাদির দৌড়ঝাঁপ করা ছাড়া কিছুই মিলবেনা