‘কল্পনার রাজ্যে দগ্ধ অভিব্যক্তি’ সুপর্ণা এলিস গমেজের প্রথম একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন

‘কল্পনার রাজ্যে দগ্ধ অভিব্যক্তি’ সুপর্ণা এলিস গমেজের প্রথম একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন

ফন্ট সাইজ:

জলরং, অ্যাক্রিলিক আর কফি রঙে আঁকা ৫৯টি ছবি নিয়ে ‘কল্পনার রাজ্যে দগ্ধ অভিব্যক্তি’ শীর্ষক সুপর্ণা এলিস গমেজের প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে শনিবার। রাজধানীর ধানমণ্ডির সফিউদ্দীন শিল্পালয়ে চিত্রশিল্পী শহিদ কবির, জি এম খলিলুর রহমান, মিন্টু দে ও সুপর্ণা এলিস গমেজকে নিয়ে প্রদর্শনী উদ্বোধন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। উদ্বোধনের পর তারা প্রদীপ প্রজ্বালন করেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রদর্শনী শেষ হবে ১৪ই এপ্রিল মঙ্গলবার। উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন মতিউর রহমান, শহিদ কবির, জি এম খলিলুর রহমান, মিন্টু দে ও সুপর্ণা এলিস গমেজ। উদ্বোধনী আয়োজনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, তিনি যেমন ছবি আঁকেন, তেমনি কবিতা-গল্প লেখেন, আবার তার কণ্ঠেও আছে সুর। গৃহস্থালীর রন্ধনশিল্প সামলে, সন্তান লালন-পালন করে কোনো বাঙালি রমনীর এমন বহুমুখি শিল্পের সাধনা আমার চোখে সচরাচর খুব একটা পড়ে না। এটি তার প্রথম একক চিত্রপ্রদর্শনী। একসঙ্গে তার অনেকগুলো কাজ দেখার সুযোগ হলো আমাদের। এ আয়োজনের মধ্যদিয়ে শিল্পীর নতুন যাত্রাপথ তৈরি হতে চলেছে। তার চিত্রভাষা, বিষয়বস্তু, এমনকি বহুমাধ্যমও জানান দেয় তার সেই বহুমুখি শিল্প পিপাসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তা মজুমদার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন