খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

ফন্ট সাইজ:

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ই মার্চ থেকে রোববার বিকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮৯ শিশু।

এ ছাড়া ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১০ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৯৯ শিশু। এ ছাড়া যশোরে ১১০ শিশু, খুলনায় ৯৪, বাগেরহাটে ৩৫, চুয়াডাঙ্গায় ১৬, ঝিনাইদহে ১৪৫, মাগুরায় ৬৪, মেহেরপুরে ৬৪, নড়াইলে ৩০ এবং সাতক্ষীরায় ৫৯ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৯০ শিশু। এরমধ্যে কুষ্টিয়ায় ২৩, সাতক্ষীরায় ৭, খুলনায় ৭, যশোরে ১৮, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ১২, মাগুরায় ৭ ও নড়াইলে ৪ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন