সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের একটি ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আরমান মিয়া। তিনি উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল রোববার দুপুরে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় হঠাৎ করে মাটি ধসে পড়ে। এ সময় আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, বাঁধে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় লোকজন বাঁধটি কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যনগরে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় কৃষকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
