ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতার পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

ফন্ট সাইজ:

২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর ফেনীতে হরতালের মিছিলে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ফেনী সদর উপজেলার ফরহাদ নগরের জগৎ জীবনপুরে প্রধান অতিথি থেকে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম বাড়ির নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন ও পৌর যুবদলের সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী। ঘর নির্মাণকাজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত। হারুনের দুই মেয়ে এক ছেলে। এর মধ্যে ২০১৭ সালে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ খরচে বড় মেয়েকে বিয়ে দেন। আরেক মেয়েও বিয়ের উপযুক্ত। তাকেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে বিয়ে দেয়া হবে বলে জানান বিএনপি নেতারা। হারুনের নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলের সব খরচও বহন করছে আমরা বিএনপি পরিবার। হারুন পুলিশের গুলিতে মারা গেলেও মামলায় নিজ দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল বলে জানান, ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা। মামলাটি বিচারাধীন উল্লেখ করে তিনি বলেন, হারুন হত্যার সঠিক বিচার নিশ্চিতে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন