যুদ্ধবিরতির মধ্যেও ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

যুদ্ধবিরতির মধ্যেও ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরাইল| এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমার নেতৃত্বে ইসরাইল ইরানের সন্ত্রাসী শাসন এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে| এই পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সমালোচনা করেন| নেতানিয়াহু অভিযোগ করেন, এরদোগান ইরানকে সমর্থন দিচ্ছেন এবং কুর্দি নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী তিনি| নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে| উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে ‘ওয়ান্টেড’ হিসেবে বিবেচনা করা হচ্ছে|

A R Sarker

২ মাস আগে

একে থামানোর জন্য শেষ পর্যন্ত আল্লাহর হাতেই ছেড়ে দিতে হবে।

মন্তব্য করুন