দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিজেদের বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তারা আত্মসমালোচনা করছে না| এর আগে ইসরাইল অভিযোগ করে, লি জে মিয়ং সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়েছেন| এ সপ্তাহে একটি ভিডিও নিয়ে মন্তব্য করে লি জে মিয়ং ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভের কারণ হন| ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এতে ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি শিশুকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে দিচ্ছে| শুক্রবার এক পোস্টে তিনি বলেন, এটি সত্য কিনা তা যাচাই করা দরকার এবং যদি সত্য হয়, তাহলে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানা জরুরি| তবে ভিডিওটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি| এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট| ভিডিওটি সম্ভবত দুই বছর আগের পশ্চিম তীরে ঘটে যাওয়া একটি ঘটনার ভিন্ন দিক দেখাচ্ছিল| তখন সাংবাদিকরা দেখেন, একজন ইসরাইলি সেনা একটি ভবনের ছাদ থেকে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃতদেহ পা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে| ২০২৪ সালে হোয়াইট হাউস এই ফুটেজকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করে এবং ব্যাখ্যা চায়, যখন পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের তীব্রতা বাড়ছিল| ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ইতিমধ্যে তদন্ত করে সমাধান করা হয়েছে| তারা আরও অভিযোগ করে, প্রেসিডেন্ট লি জে মিয়ং অদ্ভুতভাবে ২০২৪ সালের একটি ঘটনা আবার সামনে এনেছেন এবং একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্যকে বর্তমান ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন| এতে বলা হয়, ওই অ্যাকাউন্টটি ইসরাইলবিরোধী ভুয়া তথ্য ছড়ানোর জন্য পরিচিত| পরিস্থিতি শান্ত করতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট লির পোস্টটি কোনো নির্দিষ্ট ঘটনার মন্তব্য নয়, বরং সর্বজনীন মানবাধিকারের প্রতি আহ্বান| তবে শনিবার আবারও কঠোর প্রতিক্রিয়া জানান লি| তিনি এক সংবাদ প্রতিবেদন উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে যারা মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের কারণে কষ্ট পাচ্ছে, তাদের সমালোচনার প্রতি আপনারা একবারও আত্মসমালোচনা করছেন না—এটি হতাশাজনক|
‘বিরক্তিকর’ ভিডিও নিয়ে ইসরাইলের সঙ্গে বিতর্কে দ. কোরিয়ার প্রেসিডেন্টের পাল্টা জবাব
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১১ এপ্রিল (শনিবার), ২০২৬, ১১ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Faiz Ahmed
২ মাস আগেইজরাইল একটা সন্ত্রাসী রাষ্ট্র মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিৎ।