বিরলভাবে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পাকিস্তান

বিরলভাবে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পাকিস্তান

ফন্ট সাইজ:

বিরলভাবে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান। ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতা করায় বিশ্ব রাজনীতিতে ইসলামাবাদকে কূটনৈতিক সফলতার মধ্যমণি বানিয়েছে। কিছুদিন পূর্বে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পরে আফগানিস্তানের সঙ্গে। পরবর্তীতে চীনের মধ্যস্থতায় উভয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়। অর্থনৈতিক মন্দাভাব এবং অভ্যন্তরীণ বিবাদে জর্জরিত পাকিস্তান। তাদের পক্ষে এমন সফলতা বিশ্ববাসীকে অবাক করেছে। ইসলামাবাদ ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ের আস্থাভাজন। ইরান অন্যকোন পক্ষকে বিশ্বাস না করায় যুদ্ধবিরতিতে মরিয়া যুক্তরাষ্ট্রের নিকট আর কোন বিকল্পও ছিলো না। ইরানের স্পীকার বাকের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সহ ইরানের ৭১ জন শীর্ষ কর্মকর্তা এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আগমন পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সারা বিশ্ব যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে তখন উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করা এবং আলোচনার টেবিলে নিয়ে আসতে পারা পাকিস্তানকে দিয়েছে বিশ্ব রাজনীতিতে বিশেষ মর্যাদা।




Kaisar anowar chowdhury

২ মাস আগে

পাকিস্তানের গতি প্রকৃতি রাজনীতি আমার ভাল লাগেনা।কিন্ত এই উদ্যোগটার জন্য কোন ভাষা নেই, সফলতা কামনা করছি।

মন্তব্য করুন