হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেললো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লীগে বায়ার্নের বিপক্ষে হারের পর স্প্যানিশ লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করলো অল হোয়াইটরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকলো রিয়াল। লা লিগায় আগের রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হারে তারা। এতে করে শিরোপা পুনরুদ্ধারে বড়ে ধাক্কা খেলো দলটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্টে টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্টে এগিয়ে চূড়ায় বার্সেলোনা।
জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ড্র রিয়ালের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১১ এপ্রিল (শনিবার), ২০২৬, ১০ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
