পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মোসা. নুসরাত জাহান (২০) নামে এক গৃহবধূ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দেরহাট বন্দরের সেবা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তিন শিশুর জন্ম হয়। নুসরাত জাহান উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী গ্রামের দিনমজুর মো. শরীফুল ইসলাম উজ্জ্বলের স্ত্রী। নবদম্পতির ঘরে একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্মে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও মা ও নবজাতকদের চিকিৎসা ও পরিচর্যার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিনমজুর পরিবারটি। হাসপাতালের ম্যানেজার মো. মাইনুল ইসলাম অসীম জানান- সকালে পেটে ব্যথা নিয়ে নুসরাত হাসপাতালে ভর্তি হন। পরে সন্ধ্যার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। নুসরাত জাহানের শ্বশুর মো. মোজাম্মেল মিয়া বলেন- ছেলের বিয়ের পর এটাই প্রথম সন্তান। একসাথে তিনটি নাতনি হওয়ায় আমরা খুব খুশি। তবে ছেলে দিনমজুর হওয়ায় চিকিৎসা ও পরিচর্যার খরচ নিয়ে কিছুটা চিন্তায় আছি। নুসরাতের স্বামী শরীফুল ইসলাম উজ্জ্বল বলেন- মহান আল্লাহ্ আমাদের ঘরে একসঙ্গে তিনটি কন্যাসন্তান দিয়েছেন এতে আমি অনেক খুশি। আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। বাচ্চাদের জন্মের পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হয়েছে, এজন্য দেড় হাজার টাকা দিতে হয়েছে। আল্লাহ্র রহমতে স্ত্রী ও সন্তানরা এখন কিছুটা সুস্থ আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন- তারা বর্তমানে কিছুটা সুস্থ আছে।
নবদম্পতির ঘরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে দুশ্চিন্তাও
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
