সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দু’জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দু’জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও আনিছুর রহমানের ছেলে ইউনুস আলী (২১)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। তিনি শুক্রবার বিকালে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি এক গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। অভিযানে ৭০৯ লিটার ডিজেল ছাড়াও ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান্ড তেল জব্দ করা হয়। পরে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দু’জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এ ছাড়া ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান্ড তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন