শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মেহেরপুরের মুজিবনগরে মাদ্রাসাছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক নুর উদ্দীন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষক নুর মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার আরবি শিক্ষক। গতকাল দিবাগত মধ্যরাতে মুজিবনগর থানা পুলিশ মাদ্রাসা থেকে তাকে আটক করে। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহিদুর রহমান তার ১১ বছর বয়সী ছেলে জুবায়েরকে ওই মাদ্রাসার হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। অভিযুক্ত শিক্ষক প্রতিরাতেই ওই শিক্ষার্থীকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করতেন। ঘটনার দিন রাতে জুবায়েরের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, নুর উদ্দীন বিভিন্ন সময়ে গভীর রাতে তার ছেলেকে কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করেন। খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় এসে স্থানীয়দের ঘটনাটি জানান। পরে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মাদ্রাসাটি ঘেরাও করা হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন