রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

ফন্ট সাইজ:

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে এক ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মো. আলম (৪৪) বেলগাছি গ্রামের মো. আশরাফের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মজিবর রহমান (৫৫)কে আটক করেছে। তিনিও বেলগাছি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজিবর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মজিবর। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী মজিবরকে আটকে রাখেন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাস্বের হোসেন খান জানান- এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন