ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২০ শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭২ শিশু। গত ১৭ই মার্চ থেকে হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ১০ শিশুর। এদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৩ বছর। সে ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা। শিশুটি গত ২রা এপ্রিল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। সে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতালের হামের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭২
ময়মনসিংহ প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
