রাঙ্গামাটিতে বিজিবি’র অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে বিজিবি’র অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারিরা ঘটনাস্থলের নিকটবর্তী হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। তবে চোরাকারবারিরা পাহাড়ের বনাঞ্চলের গভীরে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা গেছে, ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা এই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং সিগারেট পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, চোরাকারবারিরা বিভিন্ন নতুন কৌশল ব্যবহার করে তৎপরতা বাড়ালেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে এসব কার্যক্রম প্রতিহত করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন