কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ বলেন- সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, বুড়াবুড়ি হাটে ৬টি হাট শেডের কাজ চলমান রয়েছে। দুটি শেডের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অবৈধ দখলদারদের কারণে চারটি শেডের কাজ করতে বিঘ্ন ঘটায় অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে হাট শেডের কাজ চলমান রয়েছে। আশাকরি দ্রুত ৬টি শেডের কাজ সম্পন্ন করা হবে।
উলিপুরে সাড়ে ৩ কোটি টাকার খাসজমি উদ্ধার
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
