বাংলারজমিন

‘দলীয়করণে গত দেড় দশকে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে’

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন...

লালমোহনে ৬ পা নিয়ে বিরল বাছুরের জন্ম

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় ৬ পা নিয়ে বিরল একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথাসংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে অতিরিক্ত...

প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে যাওয়া পুলিশ সদস্যদের পিকআপ ভ্যান খাদে, আহত ৮

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের (বাঞ্ছারামপুর) সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান,...

বারহাট্টায় ইয়াবাসহ যুবক আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

নেত্রকোনার বারহাট্টা থানা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ জনৈক আ. মোত্তালিবের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের-মদিন মিয়ার ছেলে। পুলিশ...

লালমোহনে এক রাতে তিন বাড়িতে অজ্ঞান পার্টির হানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেদরকারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ঘরের পুরুষ ও নারীদের অচেতন করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে...

হিলিতে মাদকসহ ৮ কারবারি আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

দিনাজপুরের হিলিতে ইয়াবা, ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার ভারত সীমান্তবর্তী খট্টামাধবপাড়া এলাকায় আলুহাটির মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পলাশ হোসেন, জুয়েল হোসেন, লাল চান আলী, পিয়ারুল ইসলাম, আজাদুল ইসলাম, শাহীন বাবু, মারুফ হোসেন, নুর জামান। তাদের বাড়ি হাকিমপুর...

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি। বিজিবি সূত্র জানায়, অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল...

শ্যামনগরে তিন ইটভাটা মালিককে জরিমানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় তিন ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিমের নেতৃত্বে এসব ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিক্স, নাটুয়াবেড় এলাকার...

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইফতার মাহফিল হয়। এতে জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা...

কালীগঞ্জে অবৈধ মাটিকাটায় দু’জনকে জরিমানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটিকাটার দায়ে দু’জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটিকাটার অভিযোগে মোবাইল কোর্টে ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ মিলেছে সত্যতা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদে এবং নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে নিয়োগ দেয়ার অভিযোগের সত্যতা উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। তবে অনিয়মের বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন এবং সেই কমিটির প্রতিবেদনে অনিয়মের সত্যতা পাওয়ার পরও আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অভিযোগ...

বড়লেখায় ২ কেজি গাঁজাসহ আটক ১

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর...

ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেছে কৃষক আল আমিনের স্বপ্ন। বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে সারোয়ার নামে এক মাছচাষি তার ফিশারির পানি পাশের ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে পার্শ্ববর্তী জমির কৃষক আল-আমিনের ৩৮ শতাংশ জমিতে চাষকৃত শসা ও টমেটোর ক্ষেত পানিতে তলিয়ে যায়। যার ফলে কৃষি...

বঙ্গোপসাগর ও সুন্দরবন অঞ্চলে নব্য জলডাকাত আতঙ্ক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বরগুনার পাথরঘাটা ও সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকায় জলডাকাতদের অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ। যা নিয়ে নতুন করে ভয়ঙ্কর অবস্থা দেখা দিয়েছে। অতিসমপ্রতি বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জেলে বহরে আক্রমণ, গুলি, লুটপাট ও অপহরণের অনেকগুলো ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনার প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন করেছেন মৎস্যজীবী মাঝি-মাল্লা, সাধারণ জেলে ও ট্রলার...

পাবনায় ভূমি অফিসে নজিরবিহীন দুর্নীতি

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

পাবনার ভূমি প্রশাসনে সংঘটিত হয়েছে ভয়াবহ জালিয়াতি ও দুর্নীতির ঘটনা। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় সম্পূর্ণ নিষ্কণ্টক একটি জমিকে গোপনে ‘ক’ তফসিল (অর্পিত সম্পত্তি) ভুক্ত করা হয়। এরপর সেই তথ্য গোপন রেখে একই জমি আবার নিষ্কণ্টক দেখিয়ে বিক্রি করা হয়। এই মহাজালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ...

উখিয়া-টেকনাফে ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধার বাড়ছে

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

উখিয়া ও টেকনাফে প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাজার-লক্ষ পিস ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধারের খবর মিলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসমর্পণ করা স্বীকৃত ও চিহ্নিত কয়েকজন মাদক কারবারির জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় হওয়ার অভিযোগ। সব মিলিয়ে সীমান্তবর্তী এই জনপদে মাদকবিরোধী দৃশ্যমান অভিযান নিয়ে জনমনে...

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশুর হাত

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে মো. মোস্তাকিম (৮) নামে এক শিশুর ডান হাত ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছে শিশুটির একটি পা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় আলু জমি থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম মুন্সীকান্দি এলাকার মো. আল আমিনের ছেলে।...

সীতাকুণ্ডে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি জবরদখলের চেষ্টা, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম। গতকাল সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় খরিদসূত্রে মালিকানাধীন এসব জমি জবরদখলের চেষ্টা-হামলা ও মিথ্যা মামলার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মরিয়ম দাবি করেন,...

খুলনায় দিন-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

খুলনায় দিন-দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী...