কর্মস্থলে অনুপস্থিত, যমুনা অয়েলের ৩ সিবিএ নেতা বরখাস্ত
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসি’র তিন সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। বুধবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্তকৃতরা হলেন- মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার...
