বাংলারজমিন

মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩

৪ মার্চ (বুধবার), ২০২৬

ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সোমবার কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা...

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের ২ গরু ও ৩ ছাগল ছাই

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি আটঘরিয়া গ্রামের কৃষক ইয়াসিন আলীর বাড়ির গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে ২টি গরু ও ৩টি ছাগল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (৩ মার্চ) গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া ধুপ থেকে আগুনের সুত্রপাত হয় এবং আগুন লেগে গোয়ালঘরসহ পাশ্ববর্তী রান্নাঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা...

চট্টগ্রামে গলাকাটা অবস্থায় উদ্ধার ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার সকালে সীতাকুণ্ডে ইকোপার্কের নির্জন এলাকা...

রংপুরে ইন্টারনেট অফিসের কর্মকর্তাদের হত্যার হুমকি, যুবদল নেতাসহ বহিষ্কার ২

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

রংপুরে ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে অফিসে ঢুকে কর্মকর্তাদের মারধরসহ হত্যার হুমকি দেয়া যুবদল নেতার ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মুন ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে প্রাথমিক...

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ও ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। পরে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে...

সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

পিরোজপুরের নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের জেসমিন সুলতানা জুঁই পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন এক দৃঢ় প্রত্যয়ে। জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।...

সাদুল্লাপুরে যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মানিক মিয়া (২২) নামের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আপন মিয়া (২২) নামের আরেক যুবকের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। সোমবার এই এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক লুৎফর রহমান। ভুক্তভোগী মানিক মিয়া উপজেলার বুজরুক পাটানোছা (সোনারপাড়া)...

এজলাস ভাঙচুর মামলা

জামিন পেলেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ বিএনপিপন্থি ১১ আইনজীবী

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

যে সমঝোতার গুঞ্জন ছিল তা বাস্তবে রূপ নিলো। বৃহস্পতিবার আইনজীবীরা আদালত বয়কট প্রত্যাহার করে আদালতে ফিরলে একটি সমঝোতার আভাস মেলে। তারই ধারাবাহিকতায় সোমবার জামিন মঞ্জুর করা হয় কারাগারে থাকা আইনজীবী সমিতির সভাপতিসহ জননিরাপত্তা আইনে মামলা দায়ের হওয়া বাকি ১০ জনের। এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া...

আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নরসিংদী নেতৃত্ব দেবে: মঈন খান

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নরসিংদী আসনের এমপি ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আগামীর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে নরসিংদী নেতৃত্ব দেবে। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তাতে নরসিংদীর পাঁচটি আসনই আমরা পেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে আমরা পুনরায় নরসিংদীর পাঁচটি আসনই জয়লাভ করেছি।...

কেন্দুয়ায় মেয়ের বাড়ি যাওয়ার পথে উধাও নানি-নাতনি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মেয়ের বাড়ি যাওয়ার পথে নানি ও নাতনি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২১শে ফেব্রুয়ারি সকাল থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকার বাসিন্দা সাত্তার মিয়ার পঞ্চাশোর্ধ্ব স্ত্রী...

ভাষাসৈনিক বদরুজ্জামানের জন্মবার্ষিকীতে স্মরণসভা ও ইফতার মাহফিল

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বিশ্বে বর্তমানে প্রায় সাত হাজারের বেশি ভাষা প্রচলিত। বহুল ব্যবহৃত ভাষার আন্তর্জাতিক বিভিন্ন জরিপে সিলেটি ভাষার অবস্থান ৯৭তম- এ তথ্য তুলে ধরে মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল বিকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তন প্রাঙ্গণে...

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে গতকাল বিকালে জেলা শহরের অভিজাত রেস্টুরেন্টে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।...

বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি’র মরদেহ

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এম্বুলেন্সে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।...

সিরাজগঞ্জে সরকারি পুকুর দখলের দ্বন্দ্বে দু’জনের মৃত্যু

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি পুকুর দখলের দ্বন্দ্বে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের আরও ১১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ওই গ্রামের মৃত মমসের আলীর ছেলে ইসমাইল (৭০) ও মৃত ময়দান...

খুলনায় গুলি ও ধারালো অস্ত্রাঘাতে আরেক যুবক নিহত

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

খুলনায় ফের সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে। গত রোববার রাতে নগরীর নিরালা জাহিদুর রহমান ক্রস রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার খলিলুর রহমানের ছেলে। আজিজ ইট-বালুর ব্যবসা করতেন। এ নিয়ে গত চারদিনে খুলনায় তিনজন হত্যাকাণ্ডের শিকার হলেন।...

রূপগঞ্জে শিল্প কারখানায় স্থানীয়দের চাকরির দাবি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও ব্যবসার সুযোগ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন। গত রোববার বিকালে ভুলতা এলাকায় আয়োজিত সম্মেলনে নেতৃবৃন্দ বলেন- শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও স্থানীয় গ্র্যাজুয়েটরা বেকার থাকছেন, অথচ বাইরের লোক নিয়োগ পাচ্ছেন। তারা স্থানীয়দের নিয়োগ, সাব-কন্ট্রাক্টে সুযোগ এবং বেকারদের তালিকা প্রণয়নের...

ধানক্ষেতে মিললো শিক্ষার্থীর মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ও ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা। বিষয়টি...

গ্রাম্য সালিশে পরকীয়ার অভিযোগে নারীকে জুতাপেটা

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল স্থানীয় বেল্লাল (৩৫) নামের যুবকের। রোববার রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে...

নাসের রহমানের সম্পদের হিসাবে ভুল তথ্য, সুজনের দুঃখ প্রকাশ

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জানিয়েছে, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের সম্পদের তথ্য প্রকাশের ক্ষেত্রে ত্রুটি ঘটেছে। সুজনের গতকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ১৯শে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এম নাসের রহমানের...

সিলেটে অপপ্রচারের প্রতিবাদ সাবেক মহিলা দল নেত্রীর

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে এমন অভিযোগ করেছেন নগরের ছড়ারপার এলাকার বাসিন্দা মৃত সাবু মিয়ার স্ত্রী রুনু বেগম। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নিজেকে ১৪ নম্বর ওয়ার্ড মহিলা...

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

সাতক্ষীরার তালায় গভীর রাতে বিএনপি’র দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইসমিল মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ...

সীতাকুণ্ডে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মালবোঝাই ট্রাক আটকে রাখার অভিযোগ

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মালবোঝাই একটি ট্রাক আটকে রাখার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কদমরসুল এলাকার একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. আলী আব্বাস বাদী হয়ে মো. আলাউদ্দিন (৩৮), মো. জাহাঙ্গীর আলম (৪০), জানে আলম (৪০)সহ অজ্ঞাতনামা আরও...

লালমোহনে মাছ শিকারে নিষেধাজ্ঞা

দ্রুত বরাদ্দের চাল চান জেলেরা, এনজিও’র কিস্তি আদায়ও বন্ধের দাবি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলছে মাছ শিকারে নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত দুই মাস চলবে এই নিষেধাজ্ঞা। এ সময় নদীতে মাছ ধরা, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত বন্ধ থাকবে। দুই মাসের চলমান নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন এই উপজেলার জেলেরা।...

শিক্ষাপ্রতিষ্ঠানে ৯০ কোটি টাকা আত্মসাৎ

কাঠগড়ায় সাতক্ষীরার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

দেশ জুড়ে শিক্ষা খাতে ভয়াবহ অনিয়মের চিত্র সামনে এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জালিয়াতি, ভুয়া নিয়োগ ও সরাসরি অর্থ আত্মসাতের অভিযোগে দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে সংস্থাটি। এসব অনিয়মের মাধ্যমে আত্মসাৎ হওয়া প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত নেয়ার সুপারিশ করা হয়েছে। আলোচিত এই তালিকায়...

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

২ মার্চ (সোমবার), ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন’-এর আহ্বায়ক কমিটি। গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম...