পরিচ্ছন্ন নগর গড়তে মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে অনুরোধ জানালেন প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়ায় মসজিদে খুতবার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে ইমামদেরকে অনুরোধ জানিয়েছেনÑ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। বুধবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘দারিদ্র্যবিমোচনে যাকাতের ভূমিকা’Ñ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, আমরা সবাই সুন্দর নগর চাই। কিন্তু সুন্দর নগর...
